x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে সরাইল থানার অভিযান, ১০ মাসে গ্রেপ্তার ১১৫৮

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, হত্যা ও ডাকাতির রহস্য উদ্‌ঘাটন এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে গত ৭ ডিসেম্বর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১০ মাস ১৩ দিনের অভিযানে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৩ জন পেশাদার ডাকাত, ১৪৫ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলায় ৩৫৮ জন, সাজাপ্রাপ্ত ৫৫ জন, ওয়ারেন্টভুক্ত ৪৫৪ জন এবং অন্যান্য অপরাধে ১০৩ জন রয়েছেন। নিয়মিত মামলায় গ্রেপ্তারদের মধ্যে ৫৪ জনকে 'ডেভিল' অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন


পুলিশের দাবি, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে সরাইলের একাধিক আলোচিত হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনসহ এসব ঘটনায় জড়িত প্রধান আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেওড়া মিন্টু হত্যা, পাকশিমুল মিঠু হত্যা, কালিকচ্ছের দত্তপাড়ায় সুমন হত্যা, কালিকচ্ছের মনিরবাগ গ্রামের কেয়ারটেকার নুর আহম্মদ হত্যা, সৈয়দটুলা রায়হান হত্যা, দেওড়া আবু ছায়েদ হত্যা, ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের সংঘর্ষে হাদিম মিয়া হত্যা এবং কুট্টাপাড়ার জিহাদ হত্যা মামলা।


ডাকাতি ও চুরির ঘটনায় উদ্ধার মালামাল


উত্তর কুট্টাপাড়ার একটি এনজিও কার্যালয়ে ডাকাতির ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটন করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রধান ডাকাত হিসেবে উল্লেখিত আব্দুল গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়েছে।

পানিশ্বর ইউনিয়নের শান্তিনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত ৩০ হাজার টাকা, দুটি রামদা, দুটি লোহার শাবল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।


এছাড়া বিজয়নগর থানা এলাকা থেকে ডাকাতি হওয়া ৩১টি ষাঁড়ের বাছুর ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পাঁচটি স্টিলের জানালার কপাট ও ছয়টি জানালার ফ্রেম উদ্ধার করা হয়। অন্যদিকে, একটি গরু চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার, একটি গরু ও চোরাই গরু বহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। দুটি গাড়ি চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে একটি ট্রাক ও একটি সিএনজি উদ্ধার করা হয়। এছাড়া দুটি ব্যাটারি চুরির ঘটনায় দুইজন এবং পাঁচটি পানির কল চুরির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। একটি ইঞ্জিনচালিত নৌকা চুরির ঘটনায়ও দুইজনকে গ্রেপ্তার করে নৌকাটি উদ্ধার করা হয়েছে।


ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২৩ জন


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাহবাজপুরে তিতাস নদীতে ভাসমান নৌকায় এক নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন স্বেচ্ছায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানানো হয়েছে।

এছাড়া অন্যান্য গণধর্ষণ ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটনসহ এসব মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার


অভিযানকালে পুলিশ একটি দেশীয় রামদা, তিনটি লোহার পাইপ, একটি ছোরা, একটি কাটার, দুটি ছুরি, একটি ইস্পাতের চাইনিজ কুড়াল, ৩১ ইঞ্চি দৈর্ঘ্যের একটি জিআই পাইপ এবং ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের আরেকটি জিআই পাইপ উদ্ধার করেছে।

এছাড়া কালিকচ্ছ, দেওড়া ও সৈয়দটুলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০টি বল্লম ও বর্শা, ৭২টি টেটা এবং বিভিন্ন আকারের ২ হাজার ৫০০টি বাঁশের কঞ্চি উদ্ধার করা হয়।


মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ এবং ২০৩ বোতল এস্কফ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


চোরাচালান বিরোধী অভিযানেও সাফল্যের দাবি


চোরাচালানবিরোধী অভিযানে নয়জনকে গ্রেপ্তার করে ১০ হাজার ৪৩৭ কেজি ভারতীয় জিরা, ১৯০ পিস PHNTENE HAIR SCINCE SHAMPOO, ২ হাজার ৮৮০ পিস Cadbury Dairy Milk Chocolate এবং ৩৪টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।


সার্বিকভাবে, গত ১০ মাস ১৩ দিনে হত্যা, ডাকাতি, চুরি, মাদক, ধর্ষণ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানকে সরাইল থানা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে। ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের এ কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

(প্রেস বিজ্ঞপ্তি)

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page