x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

পজিটিভ সরাইলের উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেলেন অসহায় জামাল

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মোহাম্মদ মাসুদ : নিজস্ব জমি নেই, নেই থাকার মতো কোনো ঘরও। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছিল জামাল মিয়ার (৩৬)। অবশেষে 'পজিটিভ সরাইল' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তার সেই দুঃসহ জীবনে আশার আলো দেখা দিয়েছে। পরিবার নিয়ে এবার নিজের একটি ঘরে মাথা গোঁজার স্বপ্ন @ চৌরাগোদা গ্রামে। অসহায় এই পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় পজিটিভ সরাইল। স্থানীয় মানবসেবক মো. সুলতান উদ্দিনের মাধ্যমে জামালের অসহায়ত্বের খবর পায় সংগঠনটি। এরপর দ্রুত তাঁর জন্য একটি বসতঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

গত ১৬ অক্টোবর সকালে জামালের মামা আবদুল কুদ্দুসের দেওয়া জায়গায় নতুন বসতঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পজিটিভ সরাইলের উপদেষ্টা, সরাইল মহিলা কলেজের প্রভাষক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল করিম, ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন গাবতলী, মো. সুলতান উদ্দিন, আব্বাস উদ্দিন ও মোস্তাকিম হায়দারসহ স্থানীয় ব্যক্তিরা।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, 'মানুষ মানুষের জন্য' এই মানবিক চেতনা থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। পজিটিভ সরাইল দীর্ঘদিন ধরে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় জামালের আবাসনের ব্যবস্থা করার উদ্যোগও তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও জোরদার করবে।


তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের জীবনেও পরিবর্তন আনা সম্ভব। মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পজিটিভ সরাইলের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।


নিজের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগে আবেগাপ্লুত জামাল মিয়া বলেন, নিজের ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমাতে পারব এ কথা ভাবতেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। পজিটিভ সরাইলসহ যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি।


পজিটিভ সরাইলের এই উদ্যোগে জামাল ও তার পরিবারের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা পেরিয়ে একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ায় তাঁর স্ত্রী-সন্তানদের মুখেও ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page