x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

থানায় সেবা নিতে দালালের প্রয়োজন নেই

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সরাইল উপজেলার বাসিন্দা ও সমাজকর্মী আবদুর রহিম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন - থানার আইনি সেবা নিতে কোনো মাধ্যম, দালাল বা তদবিরের প্রয়োজন নেই। আপনার প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য আপনি নিজেই সরাসরি থানায় আসতে পারেন এবং সেবা নিতে পারেন।


থানায় এসে প্রথমে ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি কথা বলুন। আপনার অভিযোগ বা সমস্যার কথা পরিষ্কারভাবে তুলে ধরুন। প্রয়োজনীয় সেবা না পেলে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন।


মনে রাখবেন—থানা জনগণের সেবার জন্য, দালালের মাধ্যমে সেবা নেওয়ার জন্য নয়।


দালাল কখনোই চাইবে না আপনি নিজে থানায় যান। কারণ আপনি সচেতন হলে, সরাসরি পুলিশের সঙ্গে কথা বললে এবং নিজের কাজ নিজে বুঝে করতে চাইলে—দালালের দৌরাত্ম্য কমে যায়।


তাই অন্যের কথায় নয়, নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন। আইনি প্রয়োজনে থানায় যান, পুলিশের সঙ্গে সরাসরি কথা বলুন, প্রয়োজনীয় সেবা গ্রহণ করুন।


সচেতন নাগরিক হোন, দালালমুক্ত সেবা নিশ্চিত করতে সহযোগিতা করুন

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page