সরাইলে তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় নাদিয়া পাঠান পাপন বলেন, খাল খনন, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ ও পরিকল্পনার অংশ ছিল।
তিনি বলেন বর্তমানে ভরাট হয়ে যাওয়া জলাশয় ও খাল পুনঃখনন, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় তার যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার এই কর্মসূচি হাতে নিয়েছেন।
তিনি আরও বলেন, নদী-খাল ও জলাশয় রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এর ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে আজ তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনিসুল ইসলাম ঠাকুর, সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (পলাশ), উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার মৃধা বকুল, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল ও সদস্যসচিব শফিক মৈশানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
This theme has been developed by themebari.

Post a Comment