x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

আ’লীগ ছেড়ে এনসিপিতে, বি/স্ফো/রক মামলায় গ্রে/প্তা/র ছায়েব আলী; থানার গেটে ধস্তাধস্তি

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় ছায়েব আলী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তারের পর থানার ফটকে পুলিশের সঙ্গে তাঁর সমর্থক ও স্বজনদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছায়েব আলী আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক। পুলিশের ভাষ্য, তিনি একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।


স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়েব আলী একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। পরে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপির রাজনীতিতে যুক্ত হন। এর আগে একটি বিস্ফোরক মামলায় তাঁকে আসামি করা হয়।


রোববার রাতে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আখাউড়া থানা-পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর ছায়েব আলীকে থানায় নেওয়ার পথে তাঁর সমর্থকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময় থানার ফটকে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।


এদিকে ঘটনার পর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাজুল ইসলাম অভিযোগ করেন, আখাউড়া থানার সামনে ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছেন। এতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিএনপির কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।


আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জেলা পুলিশের মিডিয়া সেল থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেন।


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বিস্ফোরক মামলার আসামি হওয়ায় ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোন দল করেন বা করতেন, তা তাঁর জানা নেই। মামলার আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page