প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ফ্যামিলি কার্ডের নামে টাকা দাবি করলে আটক করে খবর দেওয়ার আহ্বান তপু’র
প্রকাশঃ
মোঃ বাদল মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
রোববার (২২ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে নুরুজ্জামান লস্কর তপু লেখেন, ‘সরাইল উপজেলার কোথাও ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা দাবি করলে আটক করে খবর দিন।’
ফ্যামিলি কার্ডের নামে কেউ যাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে তাঁকে খবর দেওয়ার কথা বলেছেন।
This theme has been developed by themebari.

Post a Comment