x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে নানা আয়োজনে রত্নগর্ভা আনোয়ারা বেগমের ১৩তম মৃ/ত্যু/বার্ষিকী পালিত

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে রত্নগর্ভা আনোয়ারা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুরে অবস্থিত আনোয়ারা জামির উদ্দিন হাইস্কুলের মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা মরহুমা আনোয়ারা বেগমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবার গঠন, সমাজকল্যাণ ও শিক্ষার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. মনিরুল হক। বিশেষ আলোচক ছিলেন ইনার সার্কুলার রোড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকৌশলী মো. মোজাম্মেল হক সেলিম।


আনোয়ারা জামির উদ্দিন হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন।


আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি, মরহুমা আনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


মোঃ বাদল মিয়া/পুবের আলো

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page