দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে, জনগণের নয় : তপু
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
জাসাস সরাইল উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহসানুল করিম (রিপন ঠাকুর) এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সদস্যসচিব মিনহাজুল ইসলাম জাকির।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘দলের বাইরে গিয়ে কেউ নির্বাচিত হলে ব্যক্তির উন্নয়ন হতে পারে, কিন্তু জনগণের উন্নয়ন হবে না।’ তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত এবং দলের দুর্দিনে মাঠে ছিলেন, তাঁদের মূল্যায়ন করা হবে।
তপু বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের বাইরে গিয়ে বিএনপির বহিষ্কৃত নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আপনারা বলুন - এলাকার কী উন্নয়ন হয়েছে?’
তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন ও সরকারপ্রধান তারেক রহমান বলেছেন, দলের দুর্দিনে মিছিলের শেষের সারিতে থাকা কর্মীকেও মূল্যায়ন করা হবে। ৫ আগস্টের পর যারা দলে যোগ দিয়েছেন, তাঁদেরও দলে রাখা হবে; তবে ত্যাগী নেতা-কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তপু বলেন, নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় নির্দেশনা থাকবে। দলীয় নির্দেশনার বাইরে কাউকে নির্বাচিত করে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি। তৃণমূলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি নেতা-কর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল ও জনগণের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের দল মূল্যায়ন করবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল করিম রিপন, মেহেদী হাসান পলাশ, দুলাল মাহমুদ আলী, আবু সুফিয়ান সিদ্দিকী, নুরুল আমিন মাস্টার, মো. নজরুল ইসলাম, আব্দুর রউফ, মুনিরুজ্জামান সামাদ, মাজহারুল হক, জিয়াউর রহমান, আতিকুল ইসলাম (আতিক) ও মো. তানভীর আহমেদ সিহান।
এ ছাড়া স্থানীয় নেতাদের মধ্যে মো. মুজিবুর রহমান, হাজী মো. আয়ুব আলী, মো. মিলন তালুকদার (মজনু) ও আক্তারুজ্জামান শামীমসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
This theme has been developed by themebari.

Post a Comment