x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মোঃ বাদল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হাজী মুকসুদ আলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেন ভূইয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানান এবং তাঁকে বাসা পর্যন্ত এগিয়ে দেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল রশিদ, শিক্ষক মো. শেখ সাদী, অবসরপ্রাপ্ত শিক্ষক মহব্বত আলী, আব্দুল কাদির ও বাহা উদ্দিন, আনোয়ার জামির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, আতিকুল ইসলাম, খোশবুল আহমেদ, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সামাদসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা মো. আকতার হোসেন ভূইয়ার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন।


বিদায়ী প্রধান শিক্ষক তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে সহকর্মী, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানে মো. আকতার হোসেন ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে তাঁর অবসরজীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।  এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম শাহজাহান ভূঁইয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল হাতে তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানান। পরে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধান শিক্ষককে তাঁর বাসা পর্যন্ত এগিয়ে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page