x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা প্রশাসকের মৃত্যুতে পুবের আলো’র প্রধান সম্পাদকের শোক

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা প্রশাসক এ.কে.এম. ওয়াহেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুবের আলো পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আল আমীন শাহীন।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ.কে.এম. ওয়াহেদুল ইসলাম। তাঁর মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।


এ.কে.এম. ওয়াহেদুল ইসলাম ১৯৯৬ সালের ২৮ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ১৫ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি জেলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


তাঁর দায়িত্বকালেই ১৯৯৬ সালের ২৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত ‘হিরন্ময়’ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


পুবের আলো পত্রিকার প্রধান সম্পাদকের পাশাপাশি তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পুবের আলো’র সম্পাদক মো. বাদল মিয়া, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মাসুদ এবং ব্যবস্থাপনা সম্পাদক আতিকুল ইসলাম ইফরান।


শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page