সরাইলে একাধিক এনজিও অফিসে ডাকাতি হিসাব রক্ষক কর্মকর্তা আহত
শুক্রবার (২১ আগস্ট) রাত ৩ টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের পশ্চিম পাশে কুট্রাপাড়া এলাকার মূল ভবনের অফিস রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করেছে সংঘবদ্ধ ডাকাত দল। দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে তাদের সবাইকে একরুমে তালাবদ্ধ করে। অফিসের ডয়ার থেকে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয়। সে সময় ডাকাতদের হামলায় রাব্বি মিয়া নামের এক এনজিও কর্মকর্তা গুরূতর আহত হয়।
এলাকাবাসী এনজিও কর্মকর্তারা জানান, কুট্রাপাড়া এলাকায় মো. সামছুদ্দিন নান্টু মিয়ার ছয়তলা ভবনের বিভিন্ন তলায় কয়েকটি এনজিও অফিস রয়েছে। গত রাতে ৩টার দিকে একদল ডাকাত ভবনের গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলাসহ সকল কর্মকর্তাদেরকে কক্ষের দরজার বাহির থেকে আটকিয়ে রাখে। পরে অফিস কক্ষের তালা কেটে ভেতরে কর্মকর্তাদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে।
তৃতীয় তলায় বসবাসরত হিসাব রক্ষক কর্মকর্তা রাব্বি মিয়া ডাকাতদের সাথে বাকবিতন্ডা করে। এতে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাব্বি মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো মনজুর কাদের ভূইয়া বলেন, সরাইল থানা পুলিশ, সরাইল সার্কেল, জেলা ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
This theme has been developed by themebari.

Post a Comment