আশুগঞ্জে স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুইজন
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মো. দিলদার আহম্মদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অপর একটি দল একই দিনে একই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকার আটক করে। গাড়িটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. হৃদয় নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. দিলদার আহম্মদ সিলেটের গোয়াইনঘাট থানার নলজুড়ি গ্রামের রমজান আলীর ছেলে। অপর গ্রেপ্তার মো. হৃদয় কিশোরগঞ্জের ভৈরব থানার কমলপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
This theme has been developed by themebari.

Post a Comment