আখাউড়ায় অটোরিকশায় ৪০ লিটার দেশীয় মদ, গ্রেপ্তার ১
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা মদ বিধি মোতাবেক জব্দ তালিকামুলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
This theme has been developed by themebari.

Post a Comment