দলের ত্যাগী নেতাকর্মীরা অভিমানী হয়, তারা বেইমান হয় না : এমপি নাদিয়া পাঠান
মঙ্গলবার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন এসব কথা বলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন মাস্টার, উপজেলা ছাত্রদলের ওয়ালিদসহ উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি দলের ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ত্যাগী নেতাকর্মীরা অভিমানী হয়, তারা বেইমান হয় না। অভিমানী ভাইদেরকে খুঁজে আনতে হবে। তাদেরকে প্রায়োরিটি (অগ্রাধিকার) দিতে হবে। এমপি বলেন, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে সুযোগ করে দিতে হবে। তাদেরকে জায়গা করে দিতে হবে। তারা যাতে কোন সুযোগ থেকে বঞ্চিত না হয়।। আন্দোলন সংগ্রামের সময় ব্যানারে ধরার মতো কর্মী ছিলনা। সেই সময় ব্যানারে ধরার কর্মী দলের ত্যাগীরা ছিল। তাই তাদেরকে খুঁজে বের করে সুযোগ করে দিতে হবে।
এমপি পাপন আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীর মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের তালিকা তৈরি করা হবে। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এমপি বলেন, এই এলাকা থেকে ৫ শ’৭১ কোটি টাকার কাজ চলে গেছে অন্য জায়গায় আপনারা জানেন না।
This theme has been developed by themebari.

Post a Comment