x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ!

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহ ও বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারাকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ওই গৃহবধূর শরীরের সংবেদনশীল অংশ ও দুই পা দগ্ধ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।


গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।


অভিযুক্ত স্বামী রহমত আলী (২৮) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।


পরিবারের অভিযোগ, গত ৬ আগস্ট রাতে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে আর্থিক অসচ্ছলতার কথা জানান ওই গৃহবধূ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এসিড নিক্ষেপ করা হয়।


আহত গৃহবধূর বাবা জানান, বিয়ের পর থেকেই টাকার জন্য তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তিনি এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, এক গৃহবধূ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সার্জারি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page