রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচন : ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় এ.বি.এম মোমিনুল হক
এ.বি.এম মোমিনুল হক জানিয়েছেন, মানবিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চলমান মানবিক কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে কাজ করতে চান তিনি।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট মানবিক সেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংগঠনের মূলনীতি ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে সদস্যদের সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চান তিনি। এ ক্ষেত্রে তিনি সদস্যদের আস্থা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা সদস্যদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের কর্মপরিকল্পনা ও প্রত্যাশার কথা সদস্যদের কাছে তুলে ধরছেন।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে (বি.বাড়িয়া স্কুল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে ব্যালট নং-০৪-এ ভোট দেওয়ার জন্য সকল সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক।
This theme has been developed by themebari.

Post a Comment