দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ সমাবেশ
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা সদরের হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে যায় এবং সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করছে একটি গোষ্ঠী। অচিরেই এসব ষড়যন্ত্র রুখে দেয়া হবে। সেই সাথে যারা সরকারকে বেকাদায় ফেলতে চায় তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা ৩০০ এমপি নিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে। পলাতক নেত্রীর কথায় দেশকে অস্থিতিশীল করে নিজেরা বিপদে পরবেন না।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজল মিয়া, উপজেলা জাসাস-এর আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
This theme has been developed by themebari.

Post a Comment