x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

আখাউড়ায় ১৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। রোববার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আখাউড়া থানা পুলিশ। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি এলাকার কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি। তারা বর্তমানে নবীনগর উপজেলার মাঝিয়ারা এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও সিএনজি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page