x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৮ জন গ্রেপ্তার

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ আটজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।


রোববার (১৬ আগস্ট) সরাইল থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, শাহবাজপুর সেকেন্ড গেট মাস্টারপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪৫), বড়ইপাড়া তিন রাস্তার মোড় থেকে ১২ পিস ইয়াবাসহ আব্দুল মতিন (৫৫) এবং পূর্ব কুট্টাপাড়া এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. সাহেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়।


এ ছাড়া ভুইশ্বর বাজার এলাকা থেকে ৩ পুরিয়া গাঁজাসহ মো. রবিউল (৩২) ও সাকিব হোসেন (৩৫), গুনারা এলাকা থেকে ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শাহজাহান মিয়া (৪৫) এবং দক্ষিণ আরিফাইল এলাকা থেকে ৫ পুরিয়া গাঁজাসহ তাজু মিয়া (২৫), আলমগীর হোসেন (৪৮) ও ইকবাল হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া। এছাড়াও তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের  অভিযান চলমান থাকবে এবং কোন প্রকার অপরাধীকে ছাড় দিবে না সরাইল থানার পুলিশ।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page