কমিউনিটি পুলিশিং খাঁটিহাতা হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সরাইল উপজেলায় ব্যাপক পরিচিতি রয়েছে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থেকে জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
কমিউনিটি পুলিশিং খাঁটিহাতা হাইওয়ে থানা, সিলেট রিজিয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তার নির্বাচিত হওয়ার খবরে সরাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
স্থানীয়রা জানান, হাইওয়ে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো, মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
নতুন দায়িত্বের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়বে এবং খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
This theme has been developed by themebari.

Post a Comment