x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, ইউএনও'র অভিযানে ৭ জনের কারাদণ্ড

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আতিকুল ইসলাম ইফরান : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ ব্যক্তিকে আটক করে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন ও বহন কাজে ব্যবহৃত ১ টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করা হয়। বুধবার (১২ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রাহাত (১৭), মো: আলামিন (২৫), হৃদয় (১৮) কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো: ফুরকান মিয়া (৩৩), আওলাদ হোসেন (২৮)। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইন ৪০ (চল্লিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page