নিষিদ্ধ আ’লীগ নেতাকে বিএনপির প্রত্যয়নপত্র দেয়া সে-ই দুই বিএনপি নেতাকে শোকজ
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ প্রদান করা হয়।
আগামী ৭২ ঘন্টার মধ্যে জবাব প্রদানের নির্দেশনা দেওয়া সে-ই নোটিশে উল্লেখ করা হয়, মোঃ আলমগীর হোসেন আওয়ামী লীগের একাধিক কমিটির পদে এবং গত বছরের (১২ই ডিসেম্বর) ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কালিকচ্ছ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও থাকা সত্ত্বেও আপনারা জেনে-বুঝে দলীয় শৃঙ্খলা অমান্য করে তাকে বিএনপির একজন সমর্থক দাবি করে প্রত্যয়ন প্রদান করায় এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম'সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
শোকজ প্রদানের বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে কীংবা নির্ধারিত সময়ের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
This theme has been developed by themebari.

Post a Comment