অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ, স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর সঙ্গে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শোয়ার কক্ষে রহমত আলী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছে পরিবার।
অ্যাসিড নিক্ষেপের পর ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
This theme has been developed by themebari.

Post a Comment