বিজয়নগরে পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
পুলিশ জানায়, (৩০ আগস্ট) রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৈদার চান দাশের বসতঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১টা ১০ মিনিটে বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা ঘটনাস্থলে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নৈদার চান দাশ বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশের ছেলে।
এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
This theme has been developed by themebari.

Post a Comment