x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই রিকশা উদ্ধার, চোর গ্রেপ্তার

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া একটি রিকশা উদ্ধার করে জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মামলার সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার জসিম উদ্দিন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া পশ্চিমপাড়ার মো. মুসলিম উদ্দিনের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন কাউতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কের পাশে রিকশাটি রেখে চালক চায়ের দোকানে চা পান করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি রিকশাটি দেখতে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রিকশাটির সন্ধান না পেয়ে মালিক রুবেল আহম্মদ (৪২) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন।


মামলাটি তদন্তের দায়িত্ব পান ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির এসআই নির্মলেন্দু চাকমা। তদন্তের একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে চুরি হওয়া রিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার জসিম উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page