x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

আশুগঞ্জে প্রাইভেটকারে ১৪০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের কাজল মিয়ার ছেলে সজিব মিয়া। তাদের দুজনেরই বাড়ি নরসিংদী জেলায়।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো গ-২২-১২৩৮ নম্বরের একটি প্রাইভেটকার আটক করা হয়।


পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা মো. আলমগীর ও সজিব মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page