চাতলপাড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আরাফাত উল্লাহ
নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামের বাসিন্দা এডভোকেট আরাফাত উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি চাতলপাড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এডভোকেট আরাফাত উল্লাহ চাতলপাড় ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।
This theme has been developed by themebari.

Post a Comment