কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
সোমবার (১৭ আগস্ট) কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, আজকের সম্মানিত অতিথিবৃন্দের আগমণে আমরা আনন্দিত। এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
This theme has been developed by themebari.

Post a Comment