সরাইলের সন্তান সায়েদুর রহমান হলেন অতিরিক্ত আইজিপি
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ।
মো. সায়েদুর রহমান সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই। বর্তমানে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, তাঁর মাতা রত্নগর্ভা মা হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছিলেন। মায়ের গর্বিত সন্তান মো. সায়েদুর রহমানের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাঁদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে সরাইলের কৃতিসন্তান মো. সায়েদুর রহমান অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর কর্মময় জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তারা।
তাঁর এই অর্জনে পুরো সরাইল উপজেলায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয়দের মতে, মো. সায়েদুর রহমানের এই পদোন্নতি শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো সরাইলবাসীর জন্যই গর্ব ও আনন্দের বিষয়।
This theme has been developed by themebari.

Post a Comment