x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

নবীনগরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে হাতাহাতির পর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের মেঘনা নদীতীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়দের অভিযোগ, রাতে চরলাপাং গ্রামের একটি ওয়াজ মাহফিলে পাশের রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে স্থানীয় যুবকদের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে মির্জাচরের কয়েকজন যুবক পরে নৌকাযোগে দলবল নিয়ে চরলাপাং গ্রামে ফিরে আসেন। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।


অভিযোগ রয়েছে, হামলাকারীরা কয়েকটি বাড়িতে ভাঙচুর চালান এবং নারীদের মারধর করেন। এ সময় ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও স্থানীয়দের দাবি।


পরে হোসেন মিয়া, সিদ্দিকুর রহমান, নছর মিয়া, খায়ের মিয়া, আবুল কাশেম ও উজ্জল মিয়ার পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আশপাশের আরও কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।


পরে হামলাকারীরা নৌকাযোগে মেঘনা নদী পার হয়ে চলে যায়।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলাকারীদের কাছে পিস্তল, শর্টগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তাদের পরিচয় জানা থাকলেও পরবর্তী হামলার আশঙ্কায় কেউ প্রকাশ্যে নাম বলতে রাজি হচ্ছেন না।


চরলাপাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘনা নদীতীরবর্তী গ্রামের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, চরলাপাং গ্রামের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page