উন্নয়ন বরাদ্দের কাজ তদারকিতে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি নাদিয়া পাঠানের
সোমবার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাদিয়া পাঠান পাপন বলেন, “আপনাদের এই এলাকা নিয়ে খুব মন খারাপ হয়, খুব রাগ হয়। কাজ হয়, এইটা হয় না, সেইটা হয় না—এমন অভিযোগ রয়েছে। ৬০০ কোটি টাকার কাজ এসেছে, আরেকজন নিয়ে গেছে, আপনারা জানেন কি না? জানেন না। ৫৭১ কোটি টাকার কাজ চলে গেছে, সেটাও জানেন না, অথচ মারামারি করেন।
তিনি আরও বলেন, একজন ১ হাজার টাকা পেলে তার পেছনে ১০ জন লেগে থাকে। তার চেয়ে বরং নিজের অবস্থা কীভাবে ভালো করবেন, সেটা নিয়ে চিন্তা করেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নে বরাদ্দ আসবে, কাজ হবে। সেই কাজ ভালোভাবে হচ্ছে কি না, আপনারা তদারকি করবেন। যাতে আগামী পাঁচ বছর পরেও যেন একই কাজের জন্য আবার হাত দিতে না হয়। কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
এমপি নাদিয়া পাঠান পাপন বলেন, প্রতিযোগিতা হবে ভালো কাজের, ভালো মানুষ হওয়ার এবং ভালো নেতা হওয়ার।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment