প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়াও মিলাদ মাহফিল
প্রকাশঃ
চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরে উচালিয়াপাড়া মাদরাসা মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাও. জুহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
This theme has been developed by themebari.

Post a Comment