রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় তারেক রহমানকে পাপন এমপির ধন্যবাদ
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে নাদিয়া পাঠান পাপন এমপি লেখেন, “এডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও লেখেন, “পিতাসমতুল্য প্রিয় রিজভী ভাই, আপনার সফলতার মুগ্ধতা ছড়িয়ে পড়ুক তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের সকল দলপ্রেমী, ত্যাগী নেতাকর্মীদের মাঝে। অনেক অনেক অভিনন্দন।”
নাদিয়া পাঠান পাপনের এ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর বিষয়টি উঠে এসেছে।
তথ্যসূত্র: নাদিয়া পাঠান পাপন এমপির ফেসবুক পোস্ট।
This theme has been developed by themebari.

Post a Comment