দল মনোনয়ন দিলে আপনাদের সহযোগিতা চাই : ঘুজিয়াখাইয়ে আরাফাত উল্লাহ
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঘুজিয়াখাই চকবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ গ্রামের বাসিন্দারা অংশ নেন।
সভায় এডভোকেট আরাফাত উল্লাহ বলেন, ‘আমি আপনাদের সন্তান। দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সন্তান হিসেবে আমাকে সহযোগিতা করবেন—এটাই আমার প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ঘুজিয়াখাই গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে গ্রামের সন্তান হিসেবে তিনি আশাবাদী, এলাকার সংসদ সদস্যও এ গ্রামের মানুষকে নিরাশ করবেন না।
গ্রামবাসীর উদ্দেশে আরাফাত উল্লাহ বলেন, ‘আজ যারা এই পরামর্শ সভায় উপস্থিত আছেন এবং যারা প্রবাসে কিংবা গ্রামের বাইরে অবস্থান করছেন, সবাই মিলেমিশে গ্রামের ঐক্যকে আরও শক্তিশালী করুন। সবার ঐক্যবদ্ধ শক্তিই গ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা হাততালি দিয়ে আরাফাত উল্লাহর বক্তব্যকে সমর্থন করেন এবং তাঁকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর উন্নয়নে সরকারি উদ্যোগকে এগিয়ে নিতে তাঁরা আগামী ইউপি নির্বাচনে চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ঘুজিয়াখাই গ্রামের সন্তান এডভোকেট আরাফাত উল্লাহকে দেখতে চান।
সভায় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
This theme has been developed by themebari.

Post a Comment