প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি ও সমাবেত সংক্রান্ত মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত শাকিব (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার শাকিব আখাউড়া উপজেলার বরিশল গ্রামের পশ্চিমপাড়ার কালন মিয়ার ছেলে। তার মায়ের নাম হেলেনা বেগম। তিনি বর্তমানে শহরের শিমরাইলকান্দি এলাকায় সিরিনা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি ও সমাবেত সংক্রান্ত একটি মামলায় আদালত শাকিবকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ নং শহর পুলিশ ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
This theme has been developed by themebari.

Post a Comment