স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক সরাইলের সন্তান এডভোকেট মাহমুদুল করিম সজল
সারা বাংলাদেশের আইন অঙ্গনসহ বিভিন্ন পেশায় নিয়োজিত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নবগঠিত এই কমিটিতে তাকে দপ্তর সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
পেশাগত জীবনে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহমুদুল করিম সজল সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত ডিন ও চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতিসন্তানের এমন অর্জনে জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
This theme has been developed by themebari.

Post a Comment