x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলের ধরন্তি বিলে ঘুরতে এসে প্রবাসী নিহত

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধরন্তি বিল ও তিতাস নদীসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় ইয়াছিন আহমেদ (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইয়াছিন আহমেদ কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার প্রয়াত বাক্কী মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেন। প্রায় ১৭ মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান তিনি। গত ২৪ জুলাই ছুটিতে দেশে ফেরেন। আগামী ১৭ অক্টোবর তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। এ জন্য ফিরতি টিকিটও করা হয়েছিল।


হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে দুই বছরের শিশু সন্তান আলিফকে বাড়িতে রেখে স্ত্রী তুলি বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘুরতে আসেন ইয়াছিন। ধরন্তি বিল ও তিতাস নদীসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে তাঁরা মোটরসাইকেলে করে ভৈরবের উদ্দেশে রওনা দেন।


পথে বিশ্বরোডের মালিহাতা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি অজ্ঞাত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইয়াছিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী তুলি বেগমও গুরুতর আহত হন।


নিহতের চাচাতো ভাই ওমর আহমেদ বলেন, বাড়ি ফিরতে দেরি হওয়ায় ইয়াছিনের মুঠোফোনে কল করা হয়। তখন ঘটনাস্থলে থাকা স্থানীয়রা ফোনটি ধরে দুর্ঘটনার খবর জানান। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিন মারা যান। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে তাঁর মরদেহ ভৈরবে নিয়ে যাওয়া হয়।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভৈরব পৌর শহরের কমলপুর মাদরাসা মাঠে ইয়াছিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কমলপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “বিশ্বরোডের মালিহাতা এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে।”


ইয়াছিনের পরিবার জানায়, প্রায় সাড়ে পাঁচ বছর আগে তুলি বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই বছরের একটি ছেলে রয়েছে। পরিবারের একমাত্র ছেলে ইয়াছিনের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page