x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সিভিল সার্জনকে বরণ, বিদায়ীকে শুভেচ্ছা

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমানকে বরণ এবং বিদায়ী সিভিল সার্জন ডা. নোমান মিয়াকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে এ বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন। একই অনুষ্ঠানে বিদায়ী সিভিল সার্জন ডা. নোমান মিয়াকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. মো. আক্তার হোসেন এবং ইউএইচএন্ডএফপিও অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ হিমেল খান উপস্থিত ছিলেন।


এ ছাড়া জেলার নয়টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে নবনিযুক্ত সিভিল সার্জনের সঙ্গে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন উপস্থিত কর্মকর্তারা ও সংগঠনের নেতৃবৃন্দ।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page