x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইল অরুয়াইলে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মোঃ বাদল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে ‘মাদকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে অরুয়াইল বাজারে মাদকবিরোধী র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


আলোচনা সভায় বক্তব্য দেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া এবং অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিপু সুলতান।


এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাজহারুল হক, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, যুবদলের আহ্বায়ক গাজী মো. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, ছাত্রদল সভাপতি মো. শফিউদ্দিন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অরুয়াইল শাখার সভাপতি গাজী মো. বাবুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বক্তারা বলেন, মাদকের ভয়াবহ থাবায় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদকের হাত থেকে সমাজ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে।


সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্তান কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে বন্ধুত্ব করছে—অভিভাবকদের সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য পেলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসন জনগণের পাশে রয়েছে।


সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সন্তানদের পড়াশোনা ও চলাফেরার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানান।


তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। এ কাজে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page