প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
রেড ক্রিসেন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সদস্য হলেন ব্যবসায়ী ফয়সাল আহমেদ মৃধা দুলাল
প্রকাশঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সদস্য হলেন, ব্যবসায়ী ফয়সাল আহমেদ দুলাল।তিনি সরাইল মেসার্স সম্রাট ফার্নিশার্স এর স্বত্বাধিকারী।
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য হওয়ায় ফয়সাল আহমেদ মৃধা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সমাজের কল্যাণে অবদান রাখার এই মহৎ উদ্যোগ সবসময় রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়ে থাকেন।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি সততা, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ভবিষ্যতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। দেশের সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়াবে।
ফয়সাল আহমেদ মৃধা দুলালের এই সম্মানজনক অর্জনে সরাইলবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
This theme has been developed by themebari.

Post a Comment