x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

প্রাইভেটকারে ১২ কেজি গাঁজা, আশুগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮২১২) আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারসহ গাঁজা জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার তিনজন হলেন—হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির মিয়ার ছেলে মো. আতাউর রহমান এবং পইল এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মনির মিয়া।


পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমিনের বিরুদ্ধে এর আগে দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।


এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page