x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

কসবায় সীমান্ত এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।


বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কসবা বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।


তিনি জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page