ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন উপপরিচালক
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন উপসচিব মোহামাদ নুরুজ্জামান।
অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ বদলি ও পদায়ন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ৩১ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম ও সেবা নিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ আলোচনায় এসেছে। নতুন উপপরিচালক দায়িত্ব নেওয়ার পর সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
This theme has been developed by themebari.

Post a Comment