x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় চার ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। 


শনিবার উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ‎অবরোধের কারণে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে বেড়তলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। ভোগান্তিতে পড়েছিলেন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষ।


‎স্থানীয়রা জানান, এর আগে, বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। ‎মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে এই বালুমহাল দমনে তাদের আশ্বাস প্রদান করা হলেও শুক্রবার রাতে মানববন্ধনে উপস্থিত আন্দোলনকারীদের ওপর হামলা ও হুমকি দেন বলে দাবি করেন বিক্ষুব্ধরা।



‎ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি জানান।


খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার করেন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page