x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার

নিউজ রুম :
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ নায়েব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।


ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি চৌকস দল সদর মডেল থানাধীন বিয়াল্লিশ্বর মোড় এলাকার ব্যাটারী চালিত অটোরিক্সা স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে নায়েব আলীকে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত নায়েব আলী আখাউড়া উপজেলার রাজাপুর পূর্বপাড়ার (আজমপুর, ৩নং ওয়ার্ড, আখাউড়া উত্তর ইউপি) মৃত হাফিজ উদ্দিন ও মৃত আরশার নেছার ছেলে।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।‌ মাদকের বিরুদ্ধে এই ধরণের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page