x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মোহাম্মদ মাসুদ : বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার শাহবাজপুর তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক ডি,এম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ প্রমূখ।


এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তপু বলেন, দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনগণের স্বার্থে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে তিতাস নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।


উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর বলেছেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page