মোটরসাইকেলে মাদক বহন, ২৫০ বোতল স্কাফ সিরাপসহ গ্রেফতার ১
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে (কানকুড়া) বাজার এলাকায় একটি মোটরসাইকেল আটক করা হয়।
পরে মোটরসাইকেলের আরোহীকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম মোঃ আরমান (৩৫)। তিনি বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমানের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
This theme has been developed by themebari.

Post a Comment