x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া তাঁর বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ অন্যরা।


সমাবেশে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস, বিদ্যুৎ, সার, দুর্নীতি ও ঋণখেলাপি নিয়ে সংকট তৈরি হবে—সংসদে রুমিন ফারহানার এমন বক্তব্যে তাঁরা ক্ষুব্ধ। এ কারণে তাঁকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।


উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন রুমিন ফারহানা। তিনি বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট, দু*র্নী*তি এবং ঋণখেলাপি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন। তাঁর ওই বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জ উপজেলা বিএনপি শনিবারের কর্মসূচি পালন করে।


রুমিন ফারহানা ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে। তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page