x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

হত্যার হুমকির অভিযোগের পরদিন গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বামী ও ভাসুরের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগের একদিন পর শিল্পী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শাহ নবী মিয়াকে আটক করেছে পুলিশ।

গত ২৯ আগস্ট ভোরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের বাড়ি থেকে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা-পয়সার বিষয়কে কেন্দ্র করে শিল্পীকে নির্যাতন করা হতো। মৃত্যুর আগের রাতেও তার স্বামী ও ভাসুর তাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।


এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর নিহতের বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে শাহ নবী মিয়ার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।


মামলার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কান্দুশাহ মাজার এলাকা থেকে স্থানীয়রা শাহ নবী মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।


বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, নিহতের বাবার এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। মামলার আসামি শাহ নবী মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page