ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৪ ইউনিটের নেতাকর্মীদের মতবিনিময়
রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (মিজান)। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার ১৪টি ইউনিটের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূলের বিভিন্ন বিষয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বক্তারা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
This theme has been developed by themebari.

Post a Comment